নকশালবাড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ মুদিখানা দোকানের আড়ালে মাদকের কারবার।অভিযান চালিয়ে মাদক সহ লক্ষাধিক টাকা উদ্ধার করলো পুলিশ।নকশালবাড়ির খালপাড়ার ঘটনা।
জানা গিয়েছে, গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির খালপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ১২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ,১১ গ্রাম ব্রাউন সুগার সহ প্রায় ১ লক্ষ ১২ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয় সুনীল সিং ওরফে সোনুয়াকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত সুনীলকে এর আগেও মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছিল।জেল থেকে ছাড়া পেয়ে মুদিখানার দোকানের আড়ালে ফের মাদক কারবার চালাচ্ছিল।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
