মুখ্যমন্ত্রীর ‘কমিউনিটি’ মন্তব্যের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ 

শিলিগুড়ি, ১১ মার্চঃ “একটি কমিউনিটি জোট বাঁধলে এক সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল বিজেপি। 
বুধবার শিলিগুড়ির হাসমি চকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।  এদিন দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে, গলায় কালো কাপড় জড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব হন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান তোলেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। 
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।  
অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তা নাহলে পদত্যাগ করতে হবে বলে দাবী তোলেন বিজেপি নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *