শিলিগুড়ি, ২৪ মার্চঃ নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।অনির্দিষ্টকালের জন্য সমস্তরকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করার কথা ঘোষণা করলেন তিনি।
প্রসঙ্গত, সোমবার শিলিগুড়িতে এক কিশোরির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।এই ঘটনায় অভিযুক্ত পলাতক।অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না হওয়ায় আন্দোলনে নামেন তিনি।
মঙ্গলবার শিলিগুড়ি জংশনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শঙ্কর ঘোষ।সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন—অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না।তার এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।শিলিগুড়ির ভোটের সমীকরণে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
