নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে নাগরিক কনভেনশনের আয়োজন

শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ শিলিগুড়িতে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক এর সামনে নাগরিক কনভেনশনের আয়োজন করা হল।


জানা গিয়েছে, আশাকর্মীদের দাবীর প্রতি সরকারি উদাসীনতা, আশা কর্মীদের হেনস্থার প্রতিবাদেই আজ এই কনভেনশনের আয়োজন করা হয়।এদিনের কনভেনশনে ফের একবার আশা কর্মীদের দাবী তুলে ধরা হয়।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা সভাপতি নমিতা চক্রবর্তী জানান, গোটা রাজ্যের আশা কর্মীরা গত ২১শে জানুয়ারি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে আশা কর্মীদের।শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়।৩০ জনকে এনজেপি স্টেশনে আটক করেছে পুলিশ।এই ধরনের প্রচেষ্টা পুলিশকে দিয়ে করানো হয়েছে কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে। এরপরও মিছিল হয়েছে।পরে পাঁচ জন আশা কর্মীর স্বাস্থ্যভবনে বৈঠক হয়,কিন্তু তারা কোন সদুত্তর পায়নি। যতক্ষণ না সরকার তাদের স্থায়ী বেতন দেবে ততদিন আন্দোলন চলবে বলেই জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *