নকশালবাড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ সংখ্যালঘু ভোটারদের বেছে বেছে নাম বাদ দেওয়ার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে নকশালবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।
জানা গিয়েছে, ২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকলেও অধিকাংশ ভোটারদের বিচারাধীন করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে একাধিক নাম।নির্বাচন কমিশনের যোগসাজশে এই কাজ করা বলে অভিযোগ।এই কারণে এদিন বিক্ষোভে ফেটে পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা।নকশালবাড়ি তোতারাম থেকে বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করার পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।পরে বিডিওর প্রতিনিধির সঙ্গে বৈঠক করে অবরোধ ও বিক্ষোভ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারী মহম্মদ রেহান জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সির পর এভাবে বিচারাধীন কেন করা হল। বিধানসভা নির্বাচনের আগে আমরা ভোট দিতে পারব কিনা এখনও অন্ধকারে রয়েছি আমরা।বিচারব্যবস্থার ওপরে ভরসা নেই বলে জানান তিনি।
