বৈধ ভোটারদের নাম বাদ ও বিচারাধীন!প্রতিবাদে  নকশালবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ সিপিআইএম এর

নকশালবাড়ি, ২ মার্চঃ  বৈধ ভোটারদের নাম বাদ ও বিচারাধীন করা হয়েছে প্রচুর ভোটারকে।এর প্রতিবাদে নকশালবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ সিপিআইএম এর।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নকশালবাড়ি বিডিও অফিসে।
জানা গিয়েছে, এদিন বিডিও অফিসে বিচারাধীন ভোটারদের কাজ চলাকালীন সিপিআইএম এর কর্মী সমর্থকেরা বিডিও অফিসে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। এতেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র তর্কবিতর্ক হ্য।ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর গেটের সামনেই বিক্ষোভ দেখান সিপিআইএম নেতাকর্মীরা। 
সিপিআইএম নেতা গৌতম ঘোষের অভিযোগ, সংখ্যালঘুদের বেছে বেছে নাম কাটা ও বিচারাধীন করা হয়েছে। বছরের পর বছর নকশালবাড়িতে থেকেও এই অবস্থা। অমিত শাহের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন এই কাজ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *