নকশালবাড়ি বিডিও অফিসে বিএল‌ওদের হাতে তুলে দেওয়া হল পূর্ণাঙ্গ ভোটার তালিকা

নকশালবাড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।বিভিন্ন জায়গার পাশাপাশি নকশালবাড়ি বিডিও অফিসেও পৌঁছে গিয়েছে পূর্ণাঙ্গ তালিকা।বিএল‌ওদের হাতে সেই তালিকা তুলে দেওয়া হয়েছে।
  
এদিন তালিকা বের হ‌ওয়ার আগে নকশালবাড়ি বিডিও অফিসে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খবর। শিলিগুড়ি মহকুমাশাসক দফতর থেকে লিস্ট এসে পৌঁছানোর পর সমস্ত বিএল‌ওদের হাতে পূর্ণাঙ্গ তালিকা তুলে দেওয়া হয়েছে। কোনো বুথে ১৯, আবার কোনো বুথে ২২জন বাতিল হয়েছে বলে দাবি বিএল‌ওদের। 
কমিশনের তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় মোট বাদ গিয়েছে ২৩ হাজার ১৭৯ জন ভোটারের নাম। বিচারাধীন রয়েছে ৮০ হাজার ৩ জন।মোট ভোটার রয়েছে ১০ লক্ষ ৬৮ হাজার ৪২০ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *