নকশালবাড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ নকশালবাড়ি থানা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাজেয়াপ্ত করা মোটরসাইকেল।
জানা গিয়েছে, থানার পেছনে বাজেয়াপ্ত করা একাধিক মোটরসাইকেলে আগুন লাগে।মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।পুলিশ আধিকারিক ও স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের জেরে বাজেয়াপ্ত করা একাধিক মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
থানার দুপাশে স্কুল ও হাসপাতাল রয়েছে।আগুন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আসায় বড়সড় ঘটনা থেকে রেহাই পেল বলে জানান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ।
