আদিবাসী সম্প্রদায়ের ওপর শোষণের প্রতিবাদে নকশালবাড়িতে মিছিল 

নকশালবাড়ি, ২০ ফেব্রুয়ারিঃ অসম সহ গোটা দেশে আদিবাসী সম্প্রদায়ের ওপর শোষণের প্রতিবাদে নকশালবাড়িতে মিছিল করল নকশালবাড়ি আদিবাসী জন জাগরণ সমিতি। 
এদিন রথখোলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নকশালবাড়ি বাজার ও পরে আদিবাসী ময়দানের বিরসা মুন্ডা মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। মূলত SIRয়ে আদিবাসীদের হয়রানি এবং ভুয়ো তফসিলি উপজাতি বাতিল সহ একাধিক ইস্যুতে এদিন প্রতিবাদে পথে নামে নকশালবাড়ি আদিবাসী জন জাগরণ সমিতি। 
সংগঠনের সভাপতি রঞ্জন চিকবাড়াইক বলেন, অসমে যেভাবে আদিবাসী সম্প্রদায়ের ওপর শোষণ করা হচ্ছে এবং আদিবাসীদের একাধিক নথিতে নাম ভুল থাকায় SIR হয়রনি হতে হয়েছে।  নাম কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে এর প্রতিবাদে এই মিছিল। পাশাপাশি SIR’য়ে আদিবাসীদের নাম কাটা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *