নকশালবাড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ দিনেদুপুরে নকশালবাড়ির স্কুলডাঙ্গিতে চুরির ঘটনা।ঘটনায় গ্ৰেফতার বেড়ে হল ২।
জানা গিয়েছে, গত রবিবার নকশালবাড়ির স্কুলডাঙ্গিতে বিশ্বজিৎ সিংহ নামে পেশায় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি ফাঁকা পেয়ে সোনার অলংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে।অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যেই চুরির ঘটনায় অভিযুক্ত দীপক দাস ওরফে ক্ষ্যাপাকে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তের হেফাজত থেকে চুরির অলংকার ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় সোমবার সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও নকশালবাড়ি। সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্ৰেফতার করলো পুলিশ।ধৃতের নাম শ্যাম উপাধ্যায়।মাটিগাড়ার পাতিরাম জোতের বাসিন্দা।তার হেফাজত থেকে চুরি যাওয়া কানের দুল উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত ক্ষ্যাপা ও শ্যাম সর্ম্পকে শ্যালক ও জামাইবাবু।দুজনই একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
