নকশালবাড়িতে একাধিক চুরির ঘটনায় গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি 

নকশালবাড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ একাধিক চুরির ঘটনায় গ্ৰেফতার হল কুখ্যাত দুষ্কৃতি ইশ্বর দাস।  ধৃতের কাছ থেকে চোরাই স্কুটি ও এক জোড়া পায়েল উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ি জুড়ে দিনের আলোতেই হাত সাফাই করত অভিযুক্ত। গতকাল রাতে নকশালবাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলে পুলিশ অভিযানে নেমে ইশ্বরকে গ্ৰেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদ করে একটি স্কুটি ও রুপোর পায়েল উদ্ধার করা হয়।এর আগেও ধৃত একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় গ্ৰেফতার হয়েছিল। 
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *