সিগারেট না পাওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ নকশালবাড়িতে! সাসপেন্ড তৃণমূল নেতা 

নকশালবাড়ি, ১০ ফেব্রুয়ারিঃ সিগারেট না পাওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ যুব তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে।৬ ফেব্রুয়ারির ঘটনা।
জানা গিয়েছে, গভীর রাতে নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকান চালাচ্ছিলেন তপন পাল নামে এক দোকানদার।অভিযোগ, সেইসময় সিগারেট চান দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থসারথি মুখার্জি। সিগারেট না পেয়ে দোকান ভাঙচুর করে বলে অভিযোগ।
এদিকে ঘটনার ৩ দিন পর লিখিত অভিযোগ দায়ের করেন দোকানদার।এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তৃণমূল কংগ্রেসের দোকান ভাঙচুরের ভিডিও।যা নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে নকশালবাড়িতে।এই ঘটনার পর শোকজ করা হয়েছে সেই তৃণমূল নেতাকে। অভিযোগ হলে আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। 
এদিকে আজ সেই দোকানদারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আনন্দময় বর্মন জানান, শুধু নকশালবাড়ি নয় গোটা রাজ্যে এই ঘটনা ঘটছে।পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *