নকশালবাড়ি, ১৭ মার্চঃ কয়েক মিনিটের ঝড়, আর সেই ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত নকশালবাড়ির বিস্তীর্ণ এলাকা।শতাধিক গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গ্রামের পর গ্রাম।নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানি মোড়, রথখোলা সহ একাধিক এলাকা লন্ডভন্ডের ছবি।
স্থানীয়রা জানান, গতকাল রাতে ৫ মিনিটে ঝড় হয়।আর এতেই একাধিক গাছ ভেঙে পড়েছে। গাছ পড়ে বেঙ্গাইজোতের ফুটানিমোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ টি বাড়ি। ঝড়ের দাপটে কোথাও ভেঙেছে বাড়ির দেওয়াল আবার কোথাও টিনের ছাউনি উড়ে গিয়েছে।
গাছ পড়ে ছিঁড়ে পড়েছে বিদ্যুৎ এর তার। রাত থেকে এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। দ্রুত সরকারি সহযোগিতায় দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
