রাতের অন্ধকারে মাদক পাচারের ছক! মাদক সহ গ্রেফতার ব্যক্তি

নকশালবাড়ি, ৮ ফেব্রুয়ারিঃ রাতের অন্ধকারে মাদক পাচারের ছক।মাদক ডেলিভারি করার আগেই গ্রেফতার এক মাদক ব্যবসায়ী।নকশালবাড়ির রথখোলা এলাকায় ঘটনা।


জানা গিয়েছে, শনিবার রাতে নকশালবাড়ি রাজ্য সড়কে মাদক ডেলিভারির খবর পায় পুলিশ।রাতের অন্ধকারে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়।ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।

এরপরই ব্যক্তিকে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় সাহানী। পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত।অভিযুক্তের স্ত্রীকেও মাদক কারবারের অভিযোগে আগে গ্ৰেফতার করেছিল পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদলতে তোলা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *