শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান প্রাক্তন কেএলও লিংকম্যানদের

ফুলবাড়ি ১২ ফেব্রুয়ারিঃ প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ ৩ দফা দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। ফুলবাড়ির চুনাভাটিতে সেই মিছিল আটকে দেয় পুলিশ। প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার লিংকম্যানরা। এদিন ফুলবাড়ির চুনাভাটি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ছিল জল কামান ও ব্যারিকেড। মিছিল আটকানো হলে রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা।


আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ও অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তোলেন তারা।

এদিন জলপাইগুড়ি ও কোচবিহার জেলা থেকে প্রায় দুইশোর বেশী লিংকম্যান এই অভিযানে অংশগ্রহণ করেন।
মিছিল আটকে দেওয়ার পর কয়েকজন প্রতিনিধি উত্তরকন্যায় স্মারকলিপি জমা দিতে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *