শিলিগুড়িতে টোটোর আড়ালে নেশার ট্যাবলেটের কারবার! গ্রেফতার ২

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি: শিলিগুড়িতে টোটোর আড়ালে চলছিল নেশার ট্যাবলেটের কারবার। ঘটনার পর্দা ফাঁস করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট।


জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুরোনো এসজেডিএ কার্যালয় এর কাছে একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ডিডি টিম ১২ হাজার নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতদের নাম সুদেশ রজক এবং সুদীপ্ত পন্ডিত।প্রধাননগর এলাকার বাসিন্দা।

টোটোতে করে শহরের বিভিন্ন জায়গায় নেশার ট্যাবলেট ডেলিভারি করতো ধৃতরা।উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *