শিলিগুড়ি,১৪ মার্চঃ ট্রেনে ব্রাউন সুগার পাচারের ছক।তার আগে মাদক সহ এক যুবতীকে গ্রেফতার করল জিআরপি।ধৃত যুবতীর নাম তসলিমা খাতুন (২৮)।অসমের মরিগাঁও জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও এসওজি টিম।সেইসময় স্টেশনের ৫নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেনে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় সন্দেহভাজন যুবতীকে আটক করা হয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৪৮গ্রাম ব্রাউন সুগার।
উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।প্রাথমিক তদন্তে অনুমান,উদ্ধার হওয়া মাদক অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃত যুবতীকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে জিআরপি।
