বিশ্বমানের স্টেশনে পরিণত হবে এনজেপি স্টেশন, কাজ খতিয়ে দেখলেন সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ বিশ্বমানের স্টেশনে পরিণত হবে শিলিগুড়ির এনজেপি রেলওয়ে স্টেশন।জোরকদমে চলছে কাজ।আজ স্টেশনের কাজ খতিয়ে দেখতে গেলেন সাংসদ রাজু বিস্ত।


এদিন সাংসদ রাজু বিস্তের সঙ্গে ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।সাংসদ জানান,নতুন স্টেশনের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।স্টেশন নির্মাণ কাজ ৫০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আধুনিক কাঠামো তৈরি করা হচ্ছে।২০২৬ সালের মার্চ মাস থেকেই যাত্রীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

সাংসদ আরও বলেন, প্রথমে ৩৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।তবে স্টেশনের বিদ্যুতায়ন এবং অন্যান্য কাজের জন্য ব্যয় বাড়িয়ে ৪.৭৫ কোটি টাকা করেছে রেল মন্ত্রণালয়। শুধু নিউ জলপাইগুড়ি স্টেশনই নয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য একটি নতুন ভবনও তৈরি করা হচ্ছে। এর সম্পূর্ণ পরিকাঠামোও উন্নত করা হবে।বর্তমানে প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী এনজেপি স্টেশন দিয়ে যাতায়াত করেন।


স্টেশনের আধুনিকীকরণের পর যাত্রীর সংখ্যা দ্বিগুণ হবে। স্টেশনের আশেপাশের এলাকাগুলিতে আবর্জনা, জঞ্জাল এবং রাস্তার সমস্যা রয়েছে।এই সমস্ত বিষয়ে আলোচনা চলছে। এই কাজে কোনও দুর্নীতি হবে না। সেবকে বিকল্প সেতুর দাবিও পূরণ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার পর শীঘ্রই দ্বিতীয় সেবক সেতুর নির্মাণ কাজ শুরু হবে।তৃণমূল কংগ্রেস শুধু কথা বলে, কিন্তু বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *