শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ গভীর রাতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল এনজেপি থানার পুলিশ। গ্রেফতার তিনজন।ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং। ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়।সেইসময় ধরা পড়ে তিনজন।বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে ।
ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
