শিলিগুড়িতে গাঁজা পাচারের ছক! উদ্ধার ২০০ কেজি গাঁজা- গ্রেফতার ৩  

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ কোচবিহার থেকে শিলিগুড়িতে পাচারের আগে ৪০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো এসটিএফ।


জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে STF ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় অভিযান চালিয়ে একটি লরি থেকে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে।ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।ধৃতদের নাম বাবুল হুসেন, রাহুল ইসলাম এবং সাদ্দাম হুসেন।তিনজনই কোচবিহারের বাসিন্দা।  

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে একটি মালবাহী লরিতে গাঁজা শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।লরি থেকে প্রায় ১৩ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া গাঁজার ওজন ২০০ কিলো।যার বাজারমূল্য ৪০ লক্ষ টাকা।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে এসটিএফ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *