রাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিঃ পাকা রাস্তা, ড্রেন ও মুক্তমঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, বুধবার রাজগঞ্জ বিধানসভা এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত-এর মহামায়া কলোনিতে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করেন বিধায়ক খগেশ্বর রায়। জেলা পরিষদের তরফে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হবে।এছাড়াও আমবাড়ী ফালাকাটা চিন্তামোহ উচ্চ বিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ নির্মাণের শিলান্যাস করা হয়। পাশাপাশি সাহুডাঙ্গি এলাকায় পাকা ড্রেন তৈরির কাজেরও সূচনা করেন বিধায়ক।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণি ধারা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ,বিজয় দাস, প্রফুল্ল রায় সহ অন্যান্যরা।
