জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ জলাতঙ্ক রুখতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের।জলপাইগুড়ি জেলাজুড়ে ১৪০০ পথকুকুরকে করা হবে টিকাকরণ।
জানা গিয়েছে, জলাতঙ্ক প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে জলপাইগুড়ি পশু সম্পদ বিকাশ দফতর।জলপাইগুড়ি জেলায় মোট ১৪০০টি পথকুকুরকে অ্যান্টি-র্যাবিশ ভ্যাক্সিনের আওতায় আনা হচ্ছে।
শুক্রবার জলপাইগুড়ি শহরে প্রায় ৩০০ পথকুকুরকে টিকাকরণ করে এই কর্মসূচির সূচনা করা হয়।
আগামীতে গোটা জেলা জুড়েই এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। জলাতঙ্কের সংক্রমণ রুখতে এবং মানুষ ও পশুর সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
