ফাঁসিদেওয়া, ২৫ সেপ্টেম্বরঃ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো তীর্থযাত্রীদের বাস।রামমন্দির থেকে অসমে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।শুক্রবার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড়ে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জনের বেশি যাত্রী ছিল। বাসের যাত্রীরা জানান, হঠাৎই বিকট শব্দ হতেই নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী জখম হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





