ফাঁসিদেওয়ায় যৌথ রাঁধুনি সমিতির তরফে বিডিও অফিস অভিযান

ফাঁসিদেওয়া, ২ মার্চঃ একাধিক দাবীতে ফাঁসিদেওয়া যৌথ রাঁধুনি সমিতির পক্ষ থেকে ফাঁসিদেওয়া বিডিও অফিসে অভিযান করা হল।
এদিন সমিতির সদস্যরা একত্রিত হয়ে মিছিল করে বিডিও অফিসের সামনে পৌঁছান।বিডিও অফিসের গেটে যেতেই পুলিশ তাদের আটকে দেয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয় এবং তাদের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রধান দাবি বেতন বৃদ্ধি, উৎসবের সময় বোনাসের ব্যবস্থা এবং কর্মরত অবস্থায় কোনও রাঁধুনির দুর্ঘটনা ঘটলে উপযুক্ত বিমা সুবিধা চালু করা। পাশাপাশি আরও একাধিক সাংগঠনিক ও কর্মসংক্রান্ত সমস্যার কথাও স্মারকলিপিতে উল্লেখ করেছেন তারা। 
রাঁধুনিদের অভিযোগ, বিভিন্ন সময়ে তাদের ন্যায্য দাবি নিয়ে সরব হলে হুমকির মুখে পড়তে হয়।তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ইতিবাচক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *