ফাঁসিদেওয়া, ৩ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার বিজেপি প্রার্থী দূর্গা মুর্মুর সমর্থনে বিজলিমনি চা বাগানে চা শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করলেন সাংসদ রাজু বিস্ত।
এদিন চা শ্রমিকদের কাছে গিয়ে হাত জোড় করে ভোট প্রার্থনা করেন সাংসদ। এদিন রাজু বিস্ত বলেন, মোদী সরকার হলে পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আর তৃণমূলের সরকার হলে এটা বাংলাদেশ হবে।
সাংসদ আরও জানান, অসমে চা শ্রমিকরা অনেক সুযোগ সুবিধা পান আর বাংলায় তা কিছুই নেই। মোদীজি বাংলায় ক্ষমতায় এলে মজুরি ৩৫০টাকা হবে, চা শ্রমিকরা জমির অধিকার পাবে। এই নির্বাচন জল, রাস্তা ও ড্রেন নয় এই নির্বাচন বাংলার অস্তিত্বের লড়াই বলে জানান তিনি।
