ফ্লেক্স ছেঁড়া, পতাকা খোলা নিয়ে ভোটের মুখে বাড়ছে শিলিগুড়ির রাজনৈতিক উত্তাপ

শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নির্বাচনী ফ্লেক্স ছেঁড়া, বিকৃত করার অভিযোগ নিয়ে সরব তৃণমূল। রবিবার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী গৌতম দেবের ফ্লেক্সে প্রধানমন্ত্রীর স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও অনেক জায়গায় প্রচারের জন্য লাগানো ফ্লেক্স, দলীয় পতাকা বিজেপি খুলে দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদের শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তি সামনে প্রতীকী অবস্থানে বসে তৃণমূল। সেখানে প্রার্থী গৌতম দেব সহ দলের অন্যান্য নেতৃত্বরাও ছিলেন। এদিন গৌতম দেব জানান, বিভিন্ন ওয়ার্ডে বিজেপি লোক লাগিয়ে এই কাজ করাচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবি বিকৃত করা হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
এই নিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, এর আগে আমাদের দলের এমন বহু ফ্লেক্স খুলে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করতে বলা হয়েছিল। বিজেপিতে এমন কেউ নেই যারা তৃণমূলের ফ্লেক্স খুলে দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *