জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বনদফতর

বাগডোগরা, ২ ফেব্রুয়ারিঃ জঙ্গল ঘেঁষা হাতির উপদ্রব এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে উদ্যোগী হল বনদফতর।


জানা গিয়েছে, বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড, তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি, পানিঘাটা জঙ্গল, খড়িবাড়ির বুড়াগঞ্জ জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে র‌ওনা দেয়।

জঙ্গল ঘেঁষা এলাকার শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশী পরীক্ষার্থীরা।


এদিন সমস্ত বিষয় নজরদারি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফ‌ও ও এডিএফ‌ও। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সোনম ভুটিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *