নকশালবাড়ি, ১৮ মার্চঃ প্রার্থী হিসেবে নিজের নাম প্রকাশের পরের দিনই চা বাগান থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার।
মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন শঙ্কর মালাকার।নাম ঘোষণা হতেই এদিন নকশালবাড়ির অটল চা বাগানের শ্রমিকদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। চা বাগানের শ্রমিকদের নিয়ে মিছিলও করেন তিনি।
এদিন শঙ্কর মালাকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন ও প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।বিজেপি বিধায়ক এলাকায় কোনো কাজ করেননি।এবারে বিজেপি সাফ হবে বলে জানান তিনি।
