শিলিগুড়িতে প্যারামেডিক্যাল ও নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত শালবাড়ি এলাকার একটি প্যারামেডিক্যাল ও নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।


জানা গিয়েছে,প্রথমে প্যারামেডিক্যাল প্রশিক্ষণের নামে কয়েকশো পড়ুয়ার কাছ থেকে মোটা অঙ্কের ফি আদায় করা হয়।এরপর ইনস্টিটিউটটি হঠাৎ করেই নিজেদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার হিসেবে ঘোষণা করে।

অভিযোগ, প্রায় ৩০০ পড়ুয়ার কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ফি নেওয়া হয়েছিল।ঘটনা সামনে আসতেই পড়ুয়ারা বুঝতে পারেন যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।এরপরই ইনস্টিটিউটের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে পড়ুয়ারা।


এদিকে পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম করিনা রাই, খেওয়াল খাওয়াস এবং সৃজনা ক্ষত্রী। তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

ইনস্টিটিউটের প্রধান বর্তমানে পলাতক এবং তার খোঁজ চলছে। প্রতিষ্ঠানটির বৈধ নথিপত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *