আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের

ফাঁসিদেওয়া, ২০ আগস্টঃ আরজি করের ঘটনা নিয়ে পথে নামলো ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।


এদিন হাসপাতালের জিএনএম, এএনএম, আশা কর্মী ও ডি গ্রুপ কর্মীরা ফাঁসিদেওয়া হাসপাতাল থেকে মিছিল বের করেন।মিছিলটি বিডিও অফিস হয়ে, বাজার হয়ে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়।

চিকিৎসক খুনের ঘটনায় দোষীর ফাঁসি এবং এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে স্লোগান তোলেন তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *