শিলিগুড়ির দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভারব্রিজের নির্মাণকাজ পরিদর্শন করলেন সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভারব্রিজের নির্মাণকাজ পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।এদিন সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। 
পরিদর্শন শেষে সাংসদ বলেন, দার্জিলিং মোড় এবং আশেপাশের এলাকা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় জর্জরিত।ওভারব্রিজ নির্মাণের ফলে যানজট সমস্যা মিটবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।নির্মাণ কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে এবং গুণমানের সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। 
এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও কটাক্ষ করেন সাংসদ।তিনি অভিযোগ করেন, জমি হস্তান্তরের প্রক্রিয়ার জন্য প্রকল্পের কাজ দেরীতে হচ্ছে।কমিউনিস্ট পার্টির শাসনকালেও অনেক বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল, বর্তমান কেন্দ্র সরকার সেই উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *