রাজগঞ্জে চুরির ঘটনায় গ্রেফতার ৫, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী 

রাজগঞ্জ, ২৩ মার্চঃ চুরির ঘটনায় রাজগঞ্জ থানার পুলিশের সাফল্য, ২ দিনের মধ্যেই উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, ঘটনায় গ্রেফতার ৫। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ তারিখ রাতে মগরাডাঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় পাঁচজনকে।ধৃতরা সকলেই রাজগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। 
ধৃতদের সোমবার জেলা আদালতে পাঠানো হয়েছে।এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *