রাজগঞ্জের বেলাকোবা এলাকায় জোড়া হাতির হানা, ঘটনাস্থলে রয়েছেন বনকর্মীরা

রাজগঞ্জ ডিসেম্বরঃ বন্যপ্রাণীর আতঙ্ক রাজগঞ্জের বেলাকোবা এলাকায়। বুধবার ভোরে জোড়া হাতির হানা।চাঞ্চল্য ছড়াল বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। সকাল থেকেই চলছে টানা টহলদারি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে কোতোয়ালি থানার পুলিশও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করলা নদীর পথ ধরে দুটি হাতি ওই এলাকায় ঢুকে পড়ে।এতে চা-বাগানের কিছুটা ক্ষতি হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের কোন খবর নেই। হাতি দেখতে ভিড় জমালেও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  
এই প্রসঙ্গে বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, বুধবার সকালে করলা নদী পথেই দুটি হাতি এলাকায় প্রবেশ করে। মানুষের আনাগোনা বেশি থাকায় তারা ফিরে যেতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। উপযুক্ত সময়ে করলা নদী পথেই হাতিগুলিকে নিরাপদে তাদের গন্তব্যে পাঠানো হবে বলে  আশ্বাস দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *