রাজগঞ্জ, ১৬ মার্চঃ রাজগঞ্জ বিধানসভার বামফ্রন্টের প্রার্থী হলেন খরেন্দ্রনাথ রায়।আসন্ন নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে খরেন্দ্রনাথ রায়ের নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন তিনি।
প্রচারে বেরোনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খরেন্দ্রনাথ রায় জানান, এবারের নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে। তিনি বলেন, নির্বাচনী প্রচারের মূল ইস্যু হবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, এসআইআর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
এদিন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা বাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি করেন তিনি। বাজার ও আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে বামফ্রন্টের পক্ষে সমর্থন চান।
প্রচারে স্থানীয় বামফ্রন্ট নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। আগামীদিনে রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচার কর্মসূচি চালানো হবে বলে জানা গেছে।
