রাজগঞ্জে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রচারে নামলো ট্যাবলো

রাজগঞ্জ, ১৭ ফেব্রুয়ারিঃ যুব সাথী-লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের ট্যাবলোর সূচনা রাজগঞ্জে। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রচার ও সচেতনতা বাড়াতে রাজগঞ্জে সূচনা করা হয় বিশেষ ট্যাবলোর।  


মঙ্গলবার রাজগঞ্জ বিডিও অফিস সংলগ্ন ফায়ার ব্রিগেড গ্রাউন্ডে আয়োজিত স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্পের সামনে থেকে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়।  

পতাকা দেখিয়ে ট্যাবলোর সূচনা করেন এডিএম রৌনক আগরওয়াল, জলপাইগুড়ি জেলা পরিষদ-এর সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার এবং বিডিও সৌরভ কান্তি মন্ডল সহ অন্যান্যরা।


এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বানী ধারা, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় সহ অনেকে।

এই ট্যাবলোর মাধ্যমে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার এবং ক্ষেত মজদুর প্রকল্প সহ একাধিক সরকারি উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো হবে।

এডিএম রৌনক আগরওয়াল বলেন, জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে এই ট্যাবলো বিভিন্ন প্রকল্পের সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাবলোটি সমগ্র জেলায় প্রতিটি ব্লকে ব্লকে পরিক্রমা করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *