SIR ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

রাজগঞ্জ, ১৫ মার্চঃ SIR-এর নাম করে পশ্চিমবঙ্গবাসীর হেনস্থা এবং গ্যাস সরবরাহে অচলাবস্থা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক মিছিল যুব তৃণমূল কংগ্রেসের।


রবিবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল বাইক মিছিল বের করা হয়। বাইক মিছিলে অংশ নেন কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়-সহ দলীয় নেতৃত্বরা।

এদিন বাইক মিছিলটি শুরু হয় রাজগঞ্জ থেকে। এরপর বেলাকোবা, গেটবাজার, আমবাড়ি সহ গোটা রাজগঞ্জ ব্লক পরিক্রমা করে মিছিলটি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *