মুখ্যমন্ত্রীর ধর্নার সমর্থনে রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের মিছিল

রাজগঞ্জ, ৭ মার্চঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্নার সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল রাজগঞ্জের বেলাকোবায়।


শনিবার বেলাকোবা বটতলা থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি বেলাকোবা মার্কেট হাটে গিয়ে শেষ হয়। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিনের মিছিল থেকে SIR–এর তীব্র বিরোধিতা করা হয়।

মিছিলে পা মেলান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, শ্রমিক নেতা শেখ উমর ফারুক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা এছাড়াও উপস্থিত ছিলেন, দুলাল দেবনাথ, রণবীর মজুমদার, রুপালি দে সরকার, অর্চনা রায় সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *