রাজগঞ্জে রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১৪ তম উপনয়ন দিবস পালন

রাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারিঃ রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১৪ তম উপনয়ন দিবস পালন করা হল রাজগঞ্জের চেয়ারীখাঁড়িতে।


রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১৪ তম উপনয়ন দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক রাজবংশী ক্ষত্রিয় মিলন দিবস এবং কুলগুরু কুলশিষ্য সম্মেলন অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় আমবাড়ি এলাকার মেহেন্দিগছে করতোয়া নদীর পাড়ে এই উৎসব পালন করা হয়।সোমবার কলসযাত্রা করে ও প্রতিষ্ঠানের পতকা উত্তলন করে হয়। আজ বিভিন্ন পূজার্চনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

এদিন দুই শতাধিক কিশোর ও যুবক উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় হন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও নেপাল থেকে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।


কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি করুণাকান্ত অধিকারী বলেন, প্রথম পর্বে শিব পুজো, গঙ্গা পুজো, শক্তি সঞ্চারিণীপুজো ও রাধাগোবিন্দ পুজো করা হয়।  এদিন দুই শতাধিক কিশোর ও যুবক উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় হন। এরপর রাজবংশী সমাজে উপনয়নের প্রয়োজনীয়তা এবং  ঠাকুর পঞ্চাননের উপরে আলোচনা সভা হয়। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আলোচনায় অংশ নেন। পাশাপাশি আজ সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *