রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় জমি বিবাদের ঘটনায় একজনকে গ্রেফতার করল ভোরের আলো থানার পুলিশ।ধৃতের নাম সাহিরুল হক।বন্ধুনগর সংলগ্ন সীতাগুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বন্ধুনগর এলাকা থেকে অভিযুক্ত সাহিরুল হককে গ্রেফতার করা হয়।আজই তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ির বিক্রয় ও সার্ভিসিং সেন্টার সংলগ্ন একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।গাড়ি ভাঙচুর, শোরুমে তালা লাগানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে।এই ঘটনার পর অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে সাহিরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
