রাজগঞ্জ, ১৪ জানুয়ারিঃ রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল রাজগঞ্জের দীপঙ্কর রায়। এই সাফল্যের জন্য তাকে সংবর্ধনা জানালো বিধায়ক খগেশ্বর রায়।
সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ভোটাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক ছাড়াও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বানী ধারা, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক সহ অনেকে তাকে সংবর্ধিত করেন।
জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর কলকাতার বানীপুড়ে প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির রাজ্য স্তরের ৪১ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া বিএফপি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র দীপঙ্কর রায়।প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে সে।
