রামনবমীতে নিজের বাড়িতে ভগবান রামের পুজো করলেন গৌতম দেব

শিলিগুড়ি, ২৭ মার্চঃ রামনবমীর সকালে নিজের বাড়িতে ভগবান রামের পুজো করলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব।  


এদিন বাড়ির মন্দিরে ভগবান রামের আরাধনা করেন গৌতম দেব। পুজোর পর রাম ভজনও করেন। ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গানটিও গাইতে শোনা যায় তাকে।এরপর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং রামনবমীর শোভাযাত্রায় যোগ দেন তিনি।

এদিন মেয়র জানান, রাম সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার দেখানো পথেই মানুষ যুগ যুগ ধরে এগিয়ে চলেছে।পাশাপাশি সব ধর্মকে সম্মান করার বার্তাও দেন তিনি।বিজেপিকে উদ্দেশ্য করেই রামভজন গেয়েছেন বলে মন্তব্য করেন গৌতম দেব। তিনি বলেন, শুভবুদ্ধির উদয় হওয়াই কাম্য।


যদিও এই প্রসঙ্গে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কোনোরকম মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ভোটের সময় অনেক কিছুই করবেন গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *