রাজগঞ্জ ২২ ফেব্রুয়ারিঃ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম আবির্ভাব মহোৎসব পালন করা হল সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে।
রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব মহোৎসব পালিত হয়। সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা মহোৎসব উদযাপন করছেন। সকালে বিশেষ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তরা সমবেত হয়ে ভজন-সংগীত পরিবেশন করেন। শাস্ত্রবক্তারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও তাঁর মহান আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রতিবছরের মত এবারও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে।
সকাল থেকে শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসছেন। এছাড়া ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।পাশাপাশি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
