রাঙাপানি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজের শিলান্যাস করলেন সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ শিলিগুড়ির রাঙাপানি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে রোড ওভারব্রিজের শিলান্যাস করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।৭০ কোটি টাকা ব্যয়ে ওভারব্রিজের কাজ শুরু হচ্ছে।


জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়া ও চটহাট রাজ্য সড়কে সাধারণ মানুষের যন্ত্রণার কারণ ছিল এই লেভেল ক্রসিং।এর জেরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষন আটকে থাকতে হত মূমূর্ষ রোগী, প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সকে।বর্তমানে এনজপি রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই লেভেল ক্রসিং অধিকাংশ সময় বন্ধ থাকে।যার জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে।এদিন ওভারব্রিজের শিলান্যাস হতেই খুশী স্থানীয়রা।  

এদিন শিলান্যাস অনুষ্ঠানে ২ বিজেপি বিধায়ক ও কাটিহার ডিভিশনের ডিআর‌এম উপস্থিতি ছিলেন।আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ডিআর‌এম।


অন্যদিকে সাংসদ রাজু বিস্ত জানান, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ হচ্ছে।নতুন বছরের উপহার পেয়েছেন এখানকার জনগন।৭০ কোটি টাকায় এই ‌ওভারব্রিজ তৈরি হবে।এর জেরে খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, মাটিগাড়া ও ফুলবাড়ির মানুষ উপকৃত হবেন।রাজ্য সরকারের অসহযোগিতার জেরে এতদিন এই কাজ হয়নি।এবার কেন্দ্রীয় সরকার পুরো টাকা দিচ্ছে।তৃণমূল সরকার উন্নয়ন না করে শুধু রোহিঙ্গাদের কাজ করে।২০২৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন না করে বাংলাদেশে লড়াই করুক বলে কটাক্ষ করেন সাংসদ রাজু বিস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *