ফুলবাড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ইট বোঝাই লরি। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক-এর ফুলবাড়ি সংলগ্ন আমায়দিঘী এলাকায়।
জানা গিয়েছে, বিহার থেকে ইট বোঝাই করে একটি লরি জলপাইগুড়ি দিকে যাচ্ছিল। ভোররাতে ফুলবাড়ির আমায়দিঘী এলাকায় পৌঁছতেই আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে লরিটি রাস্তার পাশের গর্তে পড়ে উল্টে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধারের কাজ শুরু করে।
