শিলিগুড়ি, ৯ মার্চঃ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান।এই অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করলো বিভিন্ন সংগঠন।
সোমবার ‘সচেতন নাগরিক মঞ্চ শিলিগুড়ি’এবং ‘জনজাতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে এয়ারভিউ মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখান থেকে মিছিল বের হয়ে শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়।এদিন সংগঠনের তরফে একটি প্রতিনিধিদল মহকুমাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের সদস্যরা জানান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতির প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
