রাজগঞ্জ, ৯ এপ্রিলঃ সবাই বলেছিল ‘লাল হটাও, দেশ বাঁচাও’। লাল হটেছে, কিন্তু দেশ বাঁচেনি। তাই আবার দেশকে বাঁচাতে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে”— রাজগঞ্জে নির্বাচনী জনসভায় বললেন মহম্মদ সেলিম।
বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভার তালমা সংলগ্ন এলাকায় সিপিএম প্রার্থী খরেন্দ্রনাথ রায়ের সমর্থনে জনসভা করেন মহম্মদ সেলিম। এদিন এই জনসভায় ব্লক কমিটি থেকে শুরু করে রাজ্য ও জেলার কমিটির সদস্যরা ছাড়াও বহুকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এই জনসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বামপন্থী শক্তির বিকল্প নেই।সবাই বলেছিল ‘লাল হটাও, দেশ বাঁচাও’। লাল হটেছে, কিন্তু দেশ বাঁচেনি। তাই আবার দেশকে বাঁচাতে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। সেই সিদ্ধান্ত নিয়েই গোটা রাজ্য জুড়ে মানুষ নেমেছেন। নতুন প্রজন্মের তরুণ তরুনীরা শুরু করে চা বাগানের শ্রমিক কৃষকরা ময়দানে নেমেছেন।
