ভোটার তালিকায় বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের নাম বিচারাধীন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শিলিগুড়ি,১ মার্চঃ ভোটার তালিকায় বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের নাম বিচারাধীন।শুধুমাত্র রিচা ঘোষ নয় তার দিদি সোমশ্রী ঘোষের নামও বিচারাধীনের তালিকায়।ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বাম থেকে তৃণমূল।


রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময়ই রাজ্যের বা দেশের বাইরে থাকে রিচা৷ SIR চলাকালীন তার নামে শুনানির নোটিশ জারি হয়।ওয়ার্ডের বিএলও সঠিক নথি অনলাইনে জমা করলেও কোন সুরাহা মেলেনি।চুড়ান্ত তালিকা প্রকাশের পর রিচা ও তার দিদি সোমশ্রী ঘোষের নাম বিচারাধীন রয়েছে।

রবিবার সকালে রিচার বাড়িতে পৌঁছান ১৯ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মৌসুমী হাজরা। তিনি নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দেন।তিনি জানান ,  এটা লজ্জার বিষয়৷ রিচা গোটা ভারতের নাম উজ্জ্বল করেছে। তার নামই বিচারাধীন৷ তাহলে সাধারণ মানুষের অবস্থাটা একবার ভাবুন৷ এই নিয়ে আমরা সোমবার এসডিও অফিস অভিযান করব৷ এটা মেনে নেওয়া যায় না। এটা চূড়ান্ত গাফিলতি।


মেয়র গৌতম দেব রীতিমতো ক্ষোভ উগরে দেন নির্বাচন কমিশনের উপর। তিনি জানান, “রিচা শুধু শিলিগুড়ির নয় ভারতের গর্ব। এটা নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা।জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের হয়ে কাজ করেছে৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি  বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *