ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপাড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ যুবকের

ফাঁসিদেওয়া, ৬ ফেব্রুয়ারিঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপাড়া মোড় এলাকায়।মৃতদের নাম বাপ্পা সিংহ ও ছটকা ঘোষ। ঘোষপাড়া সংলগ্ন কালারাম জোট এলাকার বাসিন্দা ছিলেন তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে তিন যুবক যাচ্ছিলেন। সেই সময় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।অপর এক যুবক গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঙাপানি ফাঁড়ি ও ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *