রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী গৌতম দেব, লোকনাথ মন্দিরে দিলেন পুজো

শিলিগুড়ি, ২৯ মার্চঃ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।জোরকদমে প্রচার সারছেন প্রার্থীরা।আজ রবিবাসরীয় প্রচারে সারলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।


জানা গিয়েছে, এদিন ১৯ নম্বর ওয়ার্ডে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন গৌতম দেব।পুজো সেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন।

এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন।


এদিন গৌতম দেব বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকি।নির্বাচনের জন্য সকলের কাছে যাচ্ছি।মানুষ কেমন আছেন সেটাই জানান চেষ্টা করছি।শিলিগুড়ির মানুষ আমার পরিচিত, তাদের কাছে ভোট চাইতে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *