শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন সপ্তাহ! গোলাপ দিবসে শিলিগুড়িতে দোকান ছেয়েছে রং-বেরঙের গোলাপে

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস।আজ গোলাপ দিবস।গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন সপ্তাহ।


প্রিয় মানুষকে গোলাপ দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহ উদযাপনে মেতেছেন অনেকে।আজ সকাল থেকেই শহরের বিভিন্ন ফুলের দোকানে ভিড় জমিয়েছেন মানুষ।ফুলের দোকান গুলিও ছেয়েছে রং বেরঙের গোলাপে।লাল গোলাপ থেকে শুরু করে বিভিন্নি রঙের গোলাপ নজর কাড়ছে।সমস্ত গোলাপই বিক্রি হচ্ছে দেদারে।তবে অন্যান্য দিনের থেকে আজ গোলাপের দাম একটু বেশী রয়েছে।কেউ তার প্রিয় মানুষ, কেউ বন্ধু-বান্ধবী ও প্রিয়জনের জন্য গোলাপ কিনছেন।   

এক ফুল বিক্রতা জানান, ফুলের চাহিদা বেশ ভালোই রয়েছে।৫০-৭০ টাকা অবধি গোলাপ বিকোচ্ছে।সকাল থেকেই মানুষ ফুল কিনছেন।


অন্যদিকে এক ক্রেতা প্রিয়া চক্রবর্তী জানান, আমি আমার বান্ধবীর জন্য ফুল কিনছি। যারা প্রিয় মানুষ, তাদের ফুল দেওয়াটাই আসল।ভ্যালেন্টাইন উইক মানেই ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *